Muslim Flow এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং শীঘ্রই Google Play-তে আসছে। ডাউনলোড

কুরআনের 88 নম্বর সুরা

সুরা Al-Ghashiyah

মাক্কী 26টি আয়াত পারা 30

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ ﴿١﴾

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ ﴿٢﴾

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ﴿٣﴾

ক্লিষ্ট, ক্লান্ত।

تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ﴿٤﴾

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ﴿٥﴾

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ﴿٦﴾

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ﴿٧﴾

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ﴿٨﴾

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ﴿٩﴾

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ﴿١٠﴾

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ ﴿١١﴾

তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ ﴿١٢﴾

তথায় থাকবে প্রবাহিত ঝরণা।

فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ﴿١٣﴾

তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ ﴿١٤﴾

এবং সংরক্ষিত পানপাত্র

وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ ﴿١٥﴾

এবং সারি সারি গালিচা

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾

এবং বিস্তৃত বিছানো কার্পেট।

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾

তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿١٨﴾

এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾

এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾

এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ﴿٢١﴾

অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿٢٢﴾

আপনি তাদের শাসক নন,

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿٢٤﴾

আল্লাহ তাকে মহা আযাব দেবেন।

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿٢٥﴾

নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾

অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

Al-Ghashiyah 26টির মধ্যে আয়াত 1

আরবি পাঠ: উসমানি লিপি। অনুবাদ: Muhiuddin Khan। অডিও: everyayah.com।

সুরা Al-Ghashiyah সম্পর্কে

সুরা Al-Ghashiyah (الغاشية) কুরআনের 88 নম্বর সুরা। এতে 26টি আয়াত আছে এবং এটি পারা 30-এ রয়েছে। এটি মাক্কী সুরা হিসেবে গণ্য, অর্থাৎ নবী ﷺ-এর মদিনায় হিজরতের আগে মূলত নাজিল হয়েছিল।

এর নাম الغاشية, আরবিতে সুরাটি এ নামেই পরিচিত।

সুরা Al-Ghashiyah সম্পর্কে প্রশ্ন

সুরা Al-Ghashiyah-এ কতটি আয়াত আছে?

সুরা Al-Ghashiyah-এ 26টি আয়াত আছে।

সুরা Al-Ghashiyah মাক্কী না মাদানী?

শ্রেণিবিভাগ: মাক্কী।

সুরা Al-Ghashiyah কোন পারায়?

সুরা Al-Ghashiyah পারা 30-এ।

সুরা Al-Ghashiyah কোথায় শুনতে পারি?

আয়াত ধরে ধরে শুনতে এই পৃষ্ঠায় প্লে চাপুন, তিলাওয়াত করেছেন মিশারি আলাফাসি, মাহমুদ খলিল আল-হুসারি, আবদুল বাসিত আবদুস সামাদ, আবদুর রহমান আস-সুদাইস, মাহের আল-মুয়াইকিলি, সাদ আল-গামিদি, আহমাদ আল-আজমি, আবু বকর আশ-শাতরি, হানি আর-রিফাঈ, মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি, আলি আল-হুযাইফি, মুহাম্মাদ আইয়ুব, আবদুল্লাহ বাসফার, ইয়াসির আদ-দোসারি, নাসের আল-কাতামি, সালাহ আল-বুদাইর, সউদ আশ-শুরাইম, আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মুহাম্মাদ জিবরীল।

WhatsApp