Muslim Flow এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং শীঘ্রই Google Play-তে আসছে। ডাউনলোড

কুরআনের 90 নম্বর সুরা

সুরা Al-Balad

মাক্কী 20টি আয়াত পারা 30

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾

আমি এই নগরীর শপথ করি

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾

এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾

শপথ জনকের ও যা জন্ম দেয়।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾

নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾

সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾

সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾

আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾

জিহবা ও ওষ্ঠদ্বয় ?

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾

বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾

অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾

আপনি জানেন, সে ঘাঁটি কি?

فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾

তা হচ্ছে দাসমুক্তি

أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾

অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾

এতীম আত্বীয়কে

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾

অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾

তারাই সৌভাগ্যশালী।

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾

আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾

তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

Al-Balad 20টির মধ্যে আয়াত 1

আরবি পাঠ: উসমানি লিপি। অনুবাদ: Muhiuddin Khan। অডিও: everyayah.com।

সুরা Al-Balad সম্পর্কে

সুরা Al-Balad (البلد) কুরআনের 90 নম্বর সুরা। এতে 20টি আয়াত আছে এবং এটি পারা 30-এ রয়েছে। এটি মাক্কী সুরা হিসেবে গণ্য, অর্থাৎ নবী ﷺ-এর মদিনায় হিজরতের আগে মূলত নাজিল হয়েছিল।

এর নাম البلد, আরবিতে সুরাটি এ নামেই পরিচিত।

সুরা Al-Balad সম্পর্কে প্রশ্ন

সুরা Al-Balad-এ কতটি আয়াত আছে?

সুরা Al-Balad-এ 20টি আয়াত আছে।

সুরা Al-Balad মাক্কী না মাদানী?

শ্রেণিবিভাগ: মাক্কী।

সুরা Al-Balad কোন পারায়?

সুরা Al-Balad পারা 30-এ।

সুরা Al-Balad কোথায় শুনতে পারি?

আয়াত ধরে ধরে শুনতে এই পৃষ্ঠায় প্লে চাপুন, তিলাওয়াত করেছেন মিশারি আলাফাসি, মাহমুদ খলিল আল-হুসারি, আবদুল বাসিত আবদুস সামাদ, আবদুর রহমান আস-সুদাইস, মাহের আল-মুয়াইকিলি, সাদ আল-গামিদি, আহমাদ আল-আজমি, আবু বকর আশ-শাতরি, হানি আর-রিফাঈ, মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি, আলি আল-হুযাইফি, মুহাম্মাদ আইয়ুব, আবদুল্লাহ বাসফার, ইয়াসির আদ-দোসারি, নাসের আল-কাতামি, সালাহ আল-বুদাইর, সউদ আশ-শুরাইম, আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মুহাম্মাদ জিবরীল।

WhatsApp