Muslim Flow এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং শীঘ্রই Google Play-তে আসছে। ডাউনলোড

কুরআনের 86 নম্বর সুরা

সুরা At-Tariq

মাক্কী 17টি আয়াত পারা 30

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾

সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ﴿٤﴾

প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ﴿٦﴾

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾

এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ﴿٨﴾

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ﴿١٠﴾

সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ﴿١١﴾

শপথ চক্রশীল আকাশের

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴿١٢﴾

এবং বিদারনশীল পৃথিবীর

إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ﴿١٣﴾

নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴿١٤﴾

এবং এটা উপহাস নয়।

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴿١٥﴾

তারা ভীষণ চক্রান্ত করে,

وَأَكِيدُ كَيْدًۭا ﴿١٦﴾

আর আমিও কৌশল করি।

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ﴿١٧﴾

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

At-Tariq 17টির মধ্যে আয়াত 1

আরবি পাঠ: উসমানি লিপি। অনুবাদ: Muhiuddin Khan। অডিও: everyayah.com।

সুরা At-Tariq সম্পর্কে

সুরা At-Tariq (الطارق) কুরআনের 86 নম্বর সুরা। এতে 17টি আয়াত আছে এবং এটি পারা 30-এ রয়েছে। এটি মাক্কী সুরা হিসেবে গণ্য, অর্থাৎ নবী ﷺ-এর মদিনায় হিজরতের আগে মূলত নাজিল হয়েছিল।

এর নাম الطارق, আরবিতে সুরাটি এ নামেই পরিচিত।

সুরা At-Tariq সম্পর্কে প্রশ্ন

সুরা At-Tariq-এ কতটি আয়াত আছে?

সুরা At-Tariq-এ 17টি আয়াত আছে।

সুরা At-Tariq মাক্কী না মাদানী?

শ্রেণিবিভাগ: মাক্কী।

সুরা At-Tariq কোন পারায়?

সুরা At-Tariq পারা 30-এ।

সুরা At-Tariq কোথায় শুনতে পারি?

আয়াত ধরে ধরে শুনতে এই পৃষ্ঠায় প্লে চাপুন, তিলাওয়াত করেছেন মিশারি আলাফাসি, মাহমুদ খলিল আল-হুসারি, আবদুল বাসিত আবদুস সামাদ, আবদুর রহমান আস-সুদাইস, মাহের আল-মুয়াইকিলি, সাদ আল-গামিদি, আহমাদ আল-আজমি, আবু বকর আশ-শাতরি, হানি আর-রিফাঈ, মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি, আলি আল-হুযাইফি, মুহাম্মাদ আইয়ুব, আবদুল্লাহ বাসফার, ইয়াসির আদ-দোসারি, নাসের আল-কাতামি, সালাহ আল-বুদাইর, সউদ আশ-শুরাইম, আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মুহাম্মাদ জিবরীল।

WhatsApp